মিয়ানমারে পাচারকালে বিপুল সিমেন্ট জব্দ, আটক ২০
সিভয়েস২৪ ডেস্ক
মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের সমুদ্র সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুটি পৃথক অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্যটি নিশ্চিত করে জানান, প্রথম অভিযানে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১০ পাচারকারীকে আটক করে।
অপরদিকে, রাত ৩টার দিকে অপারেশন কোরাল জাহাজ অপূর্ব বাংলা একই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ আরও ১০ পাচারকারীকে আটক করে।
জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার সব খবর















